হোম > রাজনীতি

সড়কে খাল কেটে হাটহাজারীতে হেফাজতের অবরোধ

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

পুলিশ সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা চট্টগ্রাম হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক কেটে খাল খনন করে অবরোধ করেছে। গতকাল শনিবার হেফাজত নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে ৫ ফুট উচ্চতায় এক দেয়াল তুলে দেয়। এরপর সড়ককে খাল খনন, বাঁশ ও বৈদ্যুতিক খুঁটি দিয়ে মাদ্রাসার সামনে মহাসড়ক অবরোধ করে রাখে।

সরেজমিনে দেখা যায়, আজ রোববারও তাদের অবরোধ অব্যাহত রয়েছে। সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীরা কোনরকমে রাস্তা পারাপার হচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে ফজরের নামাজের পর থেকে রাস্তায় মাদ্রাসার ছাত্ররা অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি।

অবরোধ কর্মসূচি বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মনির বলেন, ইসলাম শান্তির ধর্ম। কারো ক্ষতি করে ইসলাম কায়েম করা যায় না। আমাদের আজকের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম