হোম > রাজনীতি

এনসিপিকে শাপলা কলি দেওয়ায় নিরপেক্ষতা রাখতে পারছে না ইসি: শামীম হায়দার পাটোয়ারী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা রাখতে পারছে না। এনসিপির দাবির মুখে শাপলা থেকে শাপলা কলি দিতে বাধ্য হলো। সেই এনসিপি ভোটের সময় জোর করে নির্বাচন আসনগুলোতে জিততে যাবে, তখন নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে পারে।

আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের একটি হোটেলে নীলফামারী জেলা, উপজেলা ও পৌরসভার নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় জাতীয় পার্টির নেতা এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশের নির্বাচন হবে কি না, কবে নির্বাচন হবে—তা নিয়ে সংশয় রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি না, জাতীয় পার্টিকে সুষ্ঠুভাবে এ নির্বাচন করতে দেবে কি না, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না—এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার এ দেশ চালাতে পারবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারকে দেখাতে হবে, তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। তখন জাতীয় পার্টি ভাববে নির্বাচনে যাবে কি না।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টি ছাড়া এ সরকার সংস্কার করার চেষ্টা করেছে। কিন্তু সংস্কারের দলগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। বর্তমান সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারে ঐকমত্য সৃষ্টি না করে দেশকে আজ তিন ভাগে করেছে। শুধু ‘হ্যাঁ’ এবং ‘না’ দুই ভাগে ভাগ হয়নি, যাদের ডাকা হয়নি, অর্থাৎ বঞ্চিতদের একটি ভাগে ভাগ করেছে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ২০০৮ সালের ভোটের হিসাব অনুযায়ী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মিলে ৪৬ থেকে ৫৬ শতাংশ ভোট রয়েছে। এ দুটি দলকে বাদ দিয়ে সংস্কার করা হলে বাংলাদেশের সংস্কার হবে না, কিছু অংশের সংস্কার হবে।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, অস্বীকার করার কোনো উপায় নেই যে ’১৪, ’১৮ ও ’২৪ সালে দেশে কোনো স্বাভাবিক সরকার ছিল না। কোনো স্বাভাবিক ভোট হয়নি। এখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল বাধ্য হয়ে, কখনো অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দলটাকে টিকিয়ে রেখেছে।

নেতা-কর্মীদের উদ্দেশে শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি এভাবে হলের ভেতরে আর কোনো সভা করবে না। বিভিন্ন দাবিতে বড় পরিসরে মাঠে-ময়দানে সভার আয়োজন করবে। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে আগামীতে ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার