হোম > রাজনীতি

এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই উপকমিটির অনুমোদন দেন। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

উপকমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, মাহবুব আলম মাহির, মনিরা শারমিন, নাভিদ নওরোজ শাহ, এ এস এম সুজা উদ্দিন, রাফে সালমান রিফাত, আয়মান রাহাত, তৌহিদ হোসেন, এ কে ফ্লোরা হক, মনজিলা ঝুমা, আশরেফা খাতুন ও তৌহিদ আহমেদ আশিক।

এনসিপি জানিয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটির মাধ্যমে দলের আন্তর্জাতিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় আরও কার্যকর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।