হোম > রাজনীতি

জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বুধবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পরে আট মাস অতিক্রান্ত হলেও কোনো ক্ষেত্রেই সরকার সফলতা দেখাতে পারছে না। বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে উঠছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে পতিত শক্তি নাশকতা করছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, ‘এই নাশকতাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করতে না চাইলেও জনমনে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। শ্রমিক অসন্তোষের কোনো সমাধান হয় নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল হচ্ছে মানুষ। মানুষের জনজীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না।’