হোম > রাজনীতি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল-হাতাহাতি। ছবি: সংগৃহীত

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশের সভামঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২০ সেকেন্ড ধরে এ পরিস্থিতি চলতে থাকে।

জানা যায়, জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

তবে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সভাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবারও কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্যসচিব মোশারফ হোসেনসহ উপস্থিত অন্য নেতা-কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা আরও সতর্ক থাকব।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। সমাবেশস্থলে এনসিপির নেতা-কর্মীদের দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের