হোম > রাজনীতি

ফ্যাসিবাদের দোসরেরা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে: গণতান্ত্রিক সংস্কার জোট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শরীফ ওসমান হাদীকে গুলিবর্ষণের ঘটনায় তফসিল ঘোষণার পরপরই ফ্যাসিবাদের দোসরেরা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক সংস্কার জোট।

আজ শুক্রবার জুলাই অভ্যুত্থান ও সংস্কারের আদর্শ ধারণকারী তিন দলীয় গণতান্ত্রিক সংস্কার জোট—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জোটের মুখপাত্র মো. নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু—যৌথ বিবৃতিতে এমন অভিযোগ করেন।

নেতারা বলেন, তফসিল ঘোষণার পরপরই ফ্যাসিবাদের দোসরেরা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় জুমার নামাজের পর জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে হামলা ও সন্ত্রাস কোনো সভ্য সমাজে বরদাশতযোগ্য নয়।

নেতারা আরও বলেন, হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের নিয়ন্ত্রণ ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতায় বারবার ব্যর্থ হচ্ছে। সন্ত্রাসীদের পেছনে শক্তিশালী গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।

তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যেকোনো সহিংসতা এ মুহূর্তে অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত না হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দোষীরা যে-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

লাখ লাখ নারীর বিশেষ কাপড় তৈরি হচ্ছে, সিইসিকে বিএনপির অভিযোগ

এনসিপি ছেড়ে আসা আরিফ-মুরসালীনদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণবিপ্লবী উদ্যোগ’

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রচার শেষে এখন ভোটের তদারকিতে তারেক রহমান

ছাত্রদলে যোগ দিলেন জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতা-কর্মী

হাসপাতালে বিএনপি নেতা রিজভী

গুলশান মডেল স্কুলে ভোট দেবেন তারেক রহমান

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা লজ্জাজনক: মাহদী আমিন

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল