হোম > রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ছবি: সংগৃহীত

২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়।

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন—এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন। তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিখ বলেননি।

সংসদ অধিবেশন: আন্দোলনের হুমকি বিরোধীদের

পথ এখন একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়: জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সিপিবির

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধানের অনেক কিছু ছাড়াই আমরা এ পর্যন্ত এসেছি: জামায়াত আমির

৬৮% জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে: সংসদে হাসনাত

এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: সংসদে আন্দালিভ রহমান পার্থ