হোম > রাজনীতি

স্বৈরাচার মুক্ত হয়েছে বলেই মুক্ত পরিবেশে কথা বলতে পারছি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে বলেই মুক্ত পরিবেশে কথা বলতে পারছি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের (আইডিএইচআর) উদ্যোগে ‘অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস’-শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, গত দুই মাস আগে ড. ইউনূস বলেছিলেন, কমিশনগুলোকে তিন মাস সময় দেওয়া হবে। নির্বাচন ও সরকার একসঙ্গে চলবে। ভিন্নমত সরকারের কানে পৌঁছেছে। তাই তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে। সরকার যে কাজগুলো করছে, তা জনগণের মতামত নিয়ে করবে।

বৈঠকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে। তবে এ বিষয়ে সরকারের ভূমিকা বা আচরণ যা দেখছি তা অনেকটাই ঢিলেঢালা। ড. ইউনূসের মতো গুণী মানুষের কাছে এ জাতি আরও ভালো কিছু আশা করে। তাঁকে দেশের প্রতি আরও নজর দিতে হবে। কারণ সরকারের অবস্থান যদি এমন ঢিলেঢালা অবস্থায় থাকে, তবে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’

আয়োজক সংগঠন মিলিনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার বৈঠকে সঞ্চালনা করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামালসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের