হোম > রাজনীতি

আ.লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানান আজকের পত্রিকাকে।

এর আগে ২০১৯ সালের ২০ ও ২১ তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় বেশ ঘটা করেই সম্মেলন করে দলটি। তবে এবার বৈশ্বিক কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। এ কারণে দলটি এবার সাদামাটাভাবেই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে ২২তম জাতীয় সম্মেলন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি কার্যনির্বাহী বৈঠকে বলেন, ‘খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা৷’ সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় গণভবনের গেটে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গণমাধ্যমকে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে দলটির ২২তম জাতীয় সম্মেলন। তা এক দিনেই শেষ হবে। সকালে উদ্বোধনী অধিবেশন, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন

প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন