হোম > রাজনীতি

এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ দুপুরে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। ছবি: এনসিপির সৌজন্যে

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

আজ সোমবার দুপুরের এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

এনসিপি জানিয়েছে, বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে।

এর আগে গত ২২ জুলাই এনসিপির কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্টও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি, সংসদীয় এজেন্ডাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছিল এনসিপি। বৈঠকের পর আলোচনার জন্য বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলামকে ধন্যবাদ জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ধন্যবাদ বার্তাটি সামাজিক মাধ্যমে পোস্ট করে ঢাকার মার্কিন দূতাবাস।

গ্যাস-সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু