হোম > রাজনীতি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া উপহার দিয়েছেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক, দেশটি সেই সরকারের সঙ্গে কাজ করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ফুলের তোড়া হাসপাতালে নিয়ে খালেদা জিয়াকে দেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি মহাসচিব জানান, তাঁদের আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বেশ কিছু দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় স্থান পায়। তিনি আরও জানান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া উপহার দিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ফুলের তোড়া হাসপাতালে নিয়ে খালেদা জিয়াকে দেন।

টক শোতে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা চলছে: রিজভী

এনসিপি থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছেন জয়পুরহাট জেলা আহ্বায়ক

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

শহীদ পরিবারকে কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি এনসিপির

আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরোলেও রক্তের দায় শোধ হয়নি: চরমোনাই পীর

হেফাজতে ইসলামের আহ্বানে কওমিপন্থী ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক

জুলাই হত্যার বিচার দাবিতে শুক্রবার কফিন মিছিল ও সংহতি সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি