হোম > রাজনীতি

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আজ শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৬৯টি ফরম জমা পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ৫ হাজার টাকা। পূরণ করা ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (রাড্ডা ক্লিনিক) লুটপাট, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় নাম জড়ানোর পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির