হোম > রাজনীতি

পঁচাত্তরের কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনের দাবি শেখ পরশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত স্মরণসভায় এ দাবি করেন তিনি। 

জিয়াউর রহমানকে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড দাবি করে তাঁর মরণোত্তর বিচারের জন্য জাতীয় তদন্ত কমিশনের দাবি জানিয়ে শেখ পরশ বলেন, ‘ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারের সর্বপ্রথম ধাপ এবং প্রাথমিক পদক্ষেপ।’ 

শেখ পরশ বলেন, ‘যত দিন তদন্ত কমিশনের ফলাফল না বের হবে, তত দিন খুনিরা পর্দার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতির ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে হুকুম দিয়ে দলটির নেতা-কর্মীদের নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে উল্লেখ করে শেখ পরশ বলেন, ‘তারেক জিয়ার মতো একজন কাপুরুষের নেতৃত্বের কারণে বিএনপি আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চলেছে।’ 

শেখ পরশ বলেন, ‘দুর্নীতি ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানকে অনতিবিলম্বে কান ধরে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এই বাংলার মাটিতে। তাহলেই এসব হত্যার রাজনীতি থেকে এই দেশ চিরতরে মুক্তি পাবে।’

বিএনপি-জামায়াত শেখ হাসিনা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই জামায়াতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে, তাহলে বিএনপি-জামায়াত পালানোর পথ খুঁজে পাবে না।’ 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে: নাহিদ ইসলাম

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না: জামায়াতের এমপি সাইফুল

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল

কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক

বিএনপির সংসদীয় দলের সভা বসবে কাল

গীতা পাঠে জামায়াত এমপির বারণের সংবাদ প্রকাশের নিন্দা

রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন এনসিপি নেতাদের