হোম > রাজনীতি

তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রা কঠিন করে তুলবে, উপায় বের করুন: সরকারকে চরমোনাই পীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, ‘তেলের দাম বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার প্রভাব সরাসরি নিম্ন ও মধ্যবিত্তের ওপরে পড়বে এবং জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।’ এই সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প উপায় খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

আজ রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান ইসলামী আন্দোলনের এ নেতা।

পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ পীর চরমোনাই বলেন, ‘তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমত, লিটার প্রতি একসঙ্গে ১৫-২০ টাকা বৃদ্ধি সকল ক্ষেত্রে অনেক বড় চাপ তৈরি করবে। দ্বিতীয়ত, একদল অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করে আনুপাতিক হারে অনেক বেশি মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরও কঠিন করে তুলবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, সরকারের তদারকি ও দক্ষতার অভাবে অসৎ ব্যবসায়ীরা তাদের অপকর্মে সফলতাও পাবে।’

সরকারকে আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘সরকারকে বলব, প্রশাসনের সকল শক্তি ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে নজরদারি করুন। তদারকি করুন। কেউ যেন তেলের মূল্যবৃদ্ধির অসৎ ব্যবহার করতে না পারে।’

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি: জামায়াতের এমপি

জ্বালানি নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সরকারি দলের হইচই

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি–আপ বাংলাদেশ–বৈছাআর ৪৫ নেতা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ জামায়াতের

বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্যে দেশে বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান

চিফ হুইপের ‘কার্টুন’ প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের ৩৩ নেতা

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই: সরকারকে এ টি এম আজহার

অল্টারনেটিভসের কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি