হোম > রাজনীতি

বৃহত্তর ঐক্যের নামে ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময়ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে কাদের বলেন, ‘কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।’  বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার ও বিষোদ্‌গার করে চলেছে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা বলছে, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান কাদের। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতা-কর্মীরা পায়নি, অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।’ 

বিএনপির নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তারা স্লোগান দেয়, ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার! এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে? 

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।’
 
কাদের বলেন, ‘জনগণ মনে করে, আগুন-সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক।’

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

রাজনীতির প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া: পরওয়ার

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা