হোম > রাজনীতি

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বৃহস্পতিবার বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: এনসিপি

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় এনসিপি আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেন।

এর আগে গত ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। ৩০ মার্চ তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। এ সময় প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের জেদ্দা শাখার নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

সস্ত্রীক ওমরাহ পালন শেষে ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে