হোম > রাজনীতি

আবারও গাড়িবহরে হামলার দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

সিলেট প্রতিনিধি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট করা হামলায় গাড়ির ভাঙা গ্লাস। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে তিনিসহ দুজন আহত হয়েছেন বলে ফেসবুকে পোস্ট করে নিজেই দাবি করেছেন পাটওয়ারী। তবে সংশ্লিষ্ট এলাকার পুলিশের জানিয়েছে, এমন কোনো ঘটনাই ঘটেনি।

আজ শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার পার হওয়ার পরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন এনসিপির এ শীর্ষ নেতা। রাত ১০টা ৫০ মিনিটে ফেসবুকে পোস্ট করে তিনি নিজেই এ কথা জানান।

এ রকম কোনো কিছু ঘটেনি বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা।

জানা যায়, শুক্রবার সিলেটের তিন উপজেলায় ছিল এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। সর্বশেষ কর্মসূচি ছিল জৈন্তাপুর উপজেলায়। সেখানে কর্মসূচি শেষ করে ফিরছিল এনসিপির গাড়িবহর। তখন হরিপুর বাজার পার হওয়ার পরই নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা করা হয়। হামলায় গাড়ির কাচ ভাঙচুর হয়েছে। এতে ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন। তখন দুজনেরই হাত থেকে রক্তপাত হয়। যেটি তিনি ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। এ সময় ওই এলাকায় মুষলধারে বৃষ্টি পড়ছিল।

রাত ১০টা ৫০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে লেখেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন। জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে।’

পরে ১১টা ১২ মিনিটে তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে লিখেন-‘The point of no return has been reached’

তবে এ রকম কোনো কিছু ঘটেনি বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেই নাই। ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওনাদেরকে সুন্দর কইরা গুছায়ে দিলাম, কোথাও দাঁড়াল না। আমরা চারটা গাড়ি এসকর্ট দিয়া দিলাম। এখন বলছেন হামলা হয়েছে, এগুলা কোনো কথা হইলো?’

ওসি আরও বলেন, ‘এ রকমও যদি ঘটনা ঘটত তাহলে ওনার গাড়ি তো দাঁড়াত। তখন আমরাও দাঁড়াতাম। আমার পেছনে ডিবির গাড়ি, থানার সেকেন্ড অফিসার, আমাদের আলফা-৩। এই ঘটনা কোথায় হলো?’

একপর্যায়ে আক্ষেপ করে এ প্রতিবেদকের উদ্দেশে ওসি বলেন, ‘মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরাও তো মানুষ! আপনি বলেন।’

বিএনপির স্থায়ী কমিটি: রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে কথা হবে আজ

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সরকার পরিচালনায় কেবল নাম বদলেছে, চরিত্র বদলায়নি: গোলাম পরওয়ার

অতি অল্প সময়ের মধ্যে স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুরধার হবে: কাদের সিদ্দিকী

চব্বিশের গণ-অভ্যুত্থান দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের বিস্ফোরণ: আনু মুহাম্মদ

সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে: জামায়াত আমির

দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে: রিজভী

দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে: জামায়াত আমির

আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির