হোম > রাজনীতি

বাংলাদেশ রাজতন্ত্র নয়, উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই: আ স ম রব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘বাংলাদেশ রাজতন্ত্র নয়! কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হবে—তা পূর্বনির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয়, ইহা একটি রাজতন্ত্র। তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদ্‌গ্রীব।’ 

আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আ স ম রব বলেন, ‘ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে ’৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয়, একটি “প্রজাতন্ত্র” হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, তা কোনো বাম বা ডানের বিষয় নয়, তা নির্ধারণ করবে জনগণ।’

রব আরও বলেন, ‘জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে, সরকার ভয়ের সংস্কৃতিসম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টি করেছে। বল প্রয়োগ করে আন্দোলন-সংগ্রাম দমন করার মাধ্যমে, শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে, সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’

রব বলেন, ‘সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদে, জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।’

আ স ম রবের উত্তরার বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মো. শফিক, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা