হোম > রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং, যা বললেন ডা. জাহিদ

আজকের পত্রিকা ডেস্ক­

খালেদা জিয়া এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাঁর ব্রিফ ছাড়া অন্য কারও বক্তব্য যেন গণমাধ্যমে প্রকাশ করা না হয়, সে ব্যাপারে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার পর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। গত রোববার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেশে এসেছেন। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থার পরিবর্তন এখনো হয়নি। এখনো সংকটাপন্ন অবস্থা।

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার