হোম > রাজনীতি

নৌকায় চড়ে নির্বাচনে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 

এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। গতকাল কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।

প্রসঙ্গত, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে বলেছিলেন ৩০ নভেম্বর পর্যন্ত অনেক চমক দেখা যাবে। আজ দুপুরে এ বিষয়ে তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করলে উত্তরে তিনি শাহজাহান ওমরের বিষয়ে ইঙ্গিত দেন। কাদের বলেন, ‘চমকটা নিয়ে নির্বাচন পর্যন্ত দেখতে হবে। চমক এর মধ্যে আছে। জাতীয় পার্টি ২৯৩টি আসনে ভোট করবে, তৃণমূল বিএনপি ৩০০ আসনে নির্বাচন করবে—এগুলো তো চমকই। এগুলো হবে আমরা কেউ ভেবেছিলাম? শুনতে পেরেছি আরও একজন বিএনপি নেতা কারাগার থেকে বের হয়েছেন, তিনি হয়তো নির্বাচন করতে পারেন।’

টক শোতে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা চলছে: রিজভী

এনসিপি থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছেন জয়পুরহাট জেলা আহ্বায়ক

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

শহীদ পরিবারকে কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি এনসিপির

আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরোলেও রক্তের দায় শোধ হয়নি: চরমোনাই পীর

হেফাজতে ইসলামের আহ্বানে কওমিপন্থী ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক

জুলাই হত্যার বিচার দাবিতে শুক্রবার কফিন মিছিল ও সংহতি সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি