হোম > রাজনীতি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: জামায়াত আমির

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

ঈদের পরদিন কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি। পোস্টে সড়ক ও রেলপথের দুর্ঘটনাগুলোয় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ডা. শফিকুর রহমান।

কুমিল্লা ও ফেনীর এসব দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর শোক পূরণ হওয়ার নয় মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রেল ও সড়ক দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতির কথা উল্লেখ করেন ডা. শফিকুর রহমান বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে, আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি— দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ তা’য়ালা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট: আযাদ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

সিইসির সামনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে সংবিধান সংশোধনী টিকবে না: জি এম কাদের

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার মাজারে হামলার দায় এড়াতে পারে না: তুষার

শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের

আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী