হোম > রাজনীতি

এ নিয়ে চারবার বিরোধী দলের ওয়াকআউট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে।

এর আগে শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন। ওয়াকআউটের সময় তিনি বলেন, ‘আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।’ এর আগে বিরোধীদলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাসের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জেরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

এ নিয়ে চলতি অধিবেশনে চারবার ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকাল বৃহস্পতিবার ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির