হোম > রাজনীতি

বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইসিতে আবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চন্দ্রা চাকমা। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেন তিনি।

আপিল আবেদনা জমা দেওয়ার পর চন্দ্রা চাকমা সাংবাদিকদের বলেন, ‘আমি চন্দ্রা চাকমা। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত নারী প্রার্থী মাধবী মার্মা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যের পদ থেকে পদত্যাগ না করে, আইনি প্রক্রিয়া অনুসরণ ব্যতীত গত ২১ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। যা আইনগতভাবে অবৈধ।’

চন্দ্রা চাকমা বলেন, ‘সেজন্য আমি তাঁর মনোনয়নপত্র বাতিল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আবেদন করেছি। আশা করি, নির্বাচন কমিশন থেকে এ বিষয় গুরুত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় সংরক্ষিত নারী আসনের প্রার্থী আপনিও ছিলেন কি না—জানতে চাইলে চন্দ্রা চাকমা বলেন, ‘হ্যাঁ, আমিও প্রার্থী ছিলাম। বিএনপি থেকে নমিনেশন কিনেছিলাম এবং নির্বাচন কমিশন অফিস থেকেও আমি নিয়েছিলাম।’

চন্দ্রা চাকমা আরও জানান, তিনি নিজেও এই আসনের একজন প্রার্থী ছিলেন এবং বিএনপি ও নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

এক প্রশ্নের জবাবে চন্দ্রা চাকমা বলেন, পার্বত্য জেলা পরিষদ আইনে সদস্যদের জনসেবক হিসেবে গণ্য করা হয়েছে এবং পদত্যাগ কার্যকর হওয়ার জন্য নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। তাঁর দাবি, সেই প্রক্রিয়া অনুসরণ না করেই মাধবী মারমা প্রার্থী হয়েছেন, যা জেলা পরিষদ আইন ও নির্বাচন কমিশনের বিধান লঙ্ঘনের শামিল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাধবী মার্মা। তিনি সাংবাদিকদের বলেন, ২০ এপ্রিলই তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাঁর দাবি, পদত্যাগের বিষয়টি যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে, ২০ এপ্রিল স্বাক্ষরিত মাধবী মার্মার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর। তিনি জানান, পদত্যাগপত্র সংক্রান্ত ফাইল আজ তাঁর কাছে পৌঁছেছে।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রার সূচি পরিবর্তন

জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

বাণিজ্য চুক্তি বাতিলের পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে: সিপিবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ