হোম > রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে ছাত্রশক্তির অভিনব প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাবি ছাত্রশক্তির প্রতীকী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের সংকট, বিদ্যুৎ বিল বৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হারিকেন, মাটির চুলা ও হাঁড়ি-পাতিল নিয়ে অভিনব প্রতীকী বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়।

এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতারা বিক্ষোভ কর্মসূচিতে অভিযোগ করেন, জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। দীর্ঘ লোডশেডিংয়ের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলেও ৩ গুণের বেশি অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। একে ‘রাষ্ট্রীয় চাঁদাবাজি’ হিসেবে আখ্যা দেন তাঁরা।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতির কারণে দেশ আবারও ২০০২ থেকে ২০০৪ সালের অবস্থায় ফিরে গেছে।...এখন শুধু খাম্বা আছে, কিন্তু ঘরে বিদ্যুৎ নেই। এর ওপর আবার ৩ গুণের বেশি ভুতুড়ে বিল আসছে।’

ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি আরও বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে তিতাস গ্যাসসহ জ্বালানি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া ও কঠোর অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে

বিদ্যুৎ ও গ্যাস-সংকটে জনজীবন ও শিল্প খাত চরম বিপর্যয়ের মুখে: জামায়াতের নাজিবুর

দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ নিয়ে চিন্তা নেই, সরকার সংবিধান নিয়ে ব্যস্ত: পরওয়ার

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীনের প্রতিবাদ

এক দফা এখনো পুরোপুরি অর্জিত হয়নি: নাহিদ ইসলাম

সৌদির নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ অংশ নেওয়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা

নতুন একটি দলের নেতারা শেখ হাসিনার ভাষাই অনুসরণ করছেন: রিজভী

রাজনীতিকে সংসদের বাইরে নেওয়ার অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

সমন্বয়কদের অর্ধেক এনসিপিতে

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম