হোম > রাজনীতি

জোর করে নির্বাচন করতেই আরপিও সংশোধনী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীকে ‘সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংশোধনীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, ‘আরপিও সংশোধনী সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এই সংশোধনীর মধ্য দিয়ে সরকার আবারও প্রমাণ করল যে তারা জোর করে এবং তাদের মতো করেই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়।’

আজ বুধবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকার পতনে শিগগির চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘একটা কথা নিশ্চিত, এবার যে আন্দোলন হবে, সেই আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত মানুষ সম্পৃক্ত হবে, জনগণ তাদের অধিকার আদায় করে নেবে। লক্ষ্য একটাই–এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা ৩৬টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন পর্যন্ত আন্দোলন করে চলেছি। এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে অতিশিগগিরই চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব।’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের