হোম > রাজনীতি

পদত্যাগ করে ভোটে দাঁড়াবেন অ্যাটর্নি জেনারেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

পদ ছেড়ে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রার্থী হবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব।'

এরপর তাহলে কে এই দায়িত্বে আসবেন এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশ যাকে মনে করে।’

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি আশাবাদী।’

গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে সংবিধান সংশোধনী টিকবে না: জি এম কাদের

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার মাজারে হামলার দায় এড়াতে পারে না: তুষার

শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের

আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুমিল্লাবাসীর দাবি বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

২০২৭ সালের শুরুতে এনসিপির কাউন্সিল

উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার ৫৫ বছরেও ন্যূনতম অধিকার পায়নি: শফিকুর রহমান

মেজরিটির সরকারও শিশুদের রক্ষা না পারাটা চরম লজ্জার: রাষ্ট্র সংস্কার আন্দোলন