হোম > ছবি

দিনের ছবি (৩১ মে, ২০২৫)

ম্যামিলারিয়া ম্যাথিল্ডে—ক্যাকটেসি পরিবারের দুর্লভ প্রজাতির এই উদ্ভিদ মেক্সিকোর কেরেতারোর স্থানীয় এবং মরুভূমি অঞ্চলের গরম পরিবেশে জন্মায়। আইইউসিএন রেড লিস্টে ‘দুর্বল’ শ্রেণিভুক্ত এই উদ্ভিদ এখন আবাসস্থলের সংকটের মুখে। ছবিটি রাজশাহী নগরীর সেখেরচক এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ