হোম > ছবি

দেখে নিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়ের কিছু মুহূর্ত

এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে গতকাল জিততেই হতো বাংলাদেশকে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ রানে। টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৫৫ রান। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ হাসান তামিম। ৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ৩ ছক্কা। জয়ের লক্ষ্যে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেও ১৪৬ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের কিছু মুহূর্ত।