হোম > ছবি

মেসির হ্যাটট্রিকে শুরু আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান

বিশ্বকাপ শুরুর প্রায় এক সপ্তাহ পর মাঠে নামল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে ম্যাচটা আর্জেন্টিনা-আলজেরিয়া হলেও ম্যাচটাকে চাইলে যেকেউ মেসি-আলজেরিয়া বলতে পারেন। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন মেসি। চলুন ছবিতে ছবিতে দেখে নিই আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের কিছু মুহূর্ত।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছে দুর্দান্ত। কানসাস সিটিতে আজ সকালে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ছবি: এএফপি
হ্যাটট্রিকের শুরুটা লিওনেল মেসি করেন ১৭ মিনিটে। রদ্রিগো দি পলের অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে জাদুকরী এক গোল করেন মেসি। গোলের পর আর্জেন্টাইন তারকাকে জড়িয়ে ধরেন রদ্রিগো দি পল। ছবি: এএফপি
৫ মিনিটে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে গেছে। কিন্তু লিওনেল মেসিকে কি অত সহজে থামিয়ে রাখা যায়! ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি। হ্যাটট্রিক করে এভাবেই উদযাপন করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছবি: এএফপি
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে আজ আলজেরিয়ার বিপক্ষে কোনো পরীক্ষাই দিতে হয়নি। ৩-০ গোলে জয়ের পর সতীর্থদের সঙ্গে এভাবেই উদযাপন করেছেন মার্তিনেস। ছবি: এএফপি
হ্যাটট্রিকে ১৬ গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন। বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তিও গড়েছেন মেসি। আর্জেন্টিনার বুয়েনস এইরেস ফ্যান ফেস্টে
কানসাস সিটির গ্যালারিতে আর্জেন্টাইন দর্শকদের এমন উন্মাদনাই দেখা গেছে আজ। ছবি: এএফপি

দিনের ছবি (১৭ জুন, ২০২৬)

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপে ড্রয়ের এক দিন

স্পেনের বিপক্ষে যে ড্র কেপ ভার্দের কাছে জয়ের সমান

দিনের ছবি (১৬ জুন, ২০২৬)

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের জয় সমতুল্য ড্র

জার্মানির ৭-১ গোলের জয়, সুইডেনের পাঁচ

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, ৩৬ বছর পর স্কটল্যান্ডের জয়

দিনের ছবি (১৪ জুন, ২০২৬)

কানাডার ড্র, যুক্তরাষ্ট্রের উড়ন্ত জয়