দুবাইয়ে গতকাল ভারত-সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টিতে এক ইনিংসের সমানও খেলা হয়নি। ২৪০ বলের খেলা শেষ হয়েছে ১০৬ বলে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আরব আমিরাত ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন আলিশান শারাফু। অধিনায়ক ওয়াসিম করেন ১৯ রান। আমিরাতের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। জয়ের লক্ষ্যে নেমে ৪.৩ ওভারে ১ উইকেটে ৬০ রান করে ফেলে ভারত। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ভারতের ৯ উইকেটের জয়ের কিছু মুহূর্ত।