এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছেন ঈদুল ফিতর। উৎসবের এই দিনে একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং শুভেচ্ছা বিনিময়কালে বলছেন ঈদ মোবারক। কেউবা পরিবারের সঙ্গে, কেউবা বন্ধুবান্ধবদের সঙ্গে এবার ঈদ উদযাপন করেছেন। ছবি তুলে অনেকে সামাজিক মাধ্যমে পোস্টও করছেন। শরীফুল ইসলাম, নাহিদ রানা, মুশফিকুর রহিমরা উদযাপন করেছেন নিজেদের মতো করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্রিকেটারদের এবার ঈদুল ফিতর কেমন কাটল।