মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনে বড় আরতে নেওয়ার আগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। চামড়া কেনাবেচার এই চিত্র রাজধানীর পলাশী মোড় ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা। এই সময়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। ছবিটি জাতীয় চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর হাটের সবচেয়ে বড় আকর্ষণ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া কেরানীগঞ্জের সেই বিরল ‘অ্যালবিনো’ প্রজাতির সাদা মহিষটির (যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’) স্থায়ী ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের এই ছুটির আমেজে বিরল প্রজাতির এই প্রাণীটিকে একনজর দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছবি: আজকের পত্রিকা
কেরানীগঞ্জের একটি খামারে বড় হওয়া মহিষটি তার অনন্য বৈশিষ্ট্য ও নামকরণের কারণে কোরবানির ঈদের আগেই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। খামারিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ চুল ও গায়ের রঙের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটির নাম দিয়েছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবি: আজকের পত্রিকা
বর্ষায় নদীর পানি টলমলে থাকার কথা থাকলেও বুড়িগঙ্গার পানি লাল। কোরবানির পশুর রক্ত ড্রেন গড়িয়ে সরাসরি গিয়ে পড়ছে নদীতে, যার ফলে টলমলে নতুন পানির রূপ নিয়েছে লাল রক্তের রঙে। ছবিটি রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচ থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
ঈদের ছুটিতে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহর জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কের মোড়ে মোড়ে চেকপোস্টে চলছে তল্লাশি। বিশেষ চেকপোস্টে র্যাবের তল্লাশির ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা