হোম > ছবি

দিনের ছবি (২৬ মে, ২০২৫)

অ্যাকান্থেসি পরিবারের অন্তর্গত বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ পটপটি (ইংরেজি: Ruellia tuberosa) গ্রামবাংলায় পটপটি বা চটপটি নামেও পরিচিত। এর বেগুনি ফুল গ্রীষ্মকালীন প্রকৃতিকে করে তোলে আরও প্রাণবন্ত। ছবিটি রাজশাহীর দায়রাপাক এলাকার রাস্তার ধারে তোলা। ছবি: মিলন শেখ