তিস্তার চরের গ্রামাঞ্চলে মৃত্যু সংবাদ থেকে শুরু করে যেকোনো ঘোষণা-প্রচারণা নির্ভর করে বাইসাইকেল–মাইকের ওপর। বালুকাময় বিস্তীর্ণ চর এলাকায় ইঞ্জিনচালিত যান চলাচল কঠিন হওয়ায় গ্রামবাসীর যোগাযোগ ও তথ্য পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা হয়ে আছে এই ঐতিহ্যবাহী প্রচারপদ্ধতি। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর থেকে তোলা। ছবি: আব্দুর রহিম পায়েল