হোম > ছবি

উড়ন্ত জয়ে কোয়ার্টারে মরক্কো, এমবাপ্পের গোলে শেষ আটে ফ্রান্স

২০২২ ফুটবল বিশ্বকাপের ফর্মটাই ধরে রাখল মরক্কো। এবার আফ্রিকার দলটি উঠে গেল কোয়ার্টার ফাইনালে। হিউস্টনে গত রাতে শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে দিল মরক্কো; যার মধ্যে শেষ দুই গোল ১৬ মিনিটের মধ্যে পেয়েছে মরক্কো। ঠিক তার কয়েক ঘণ্টা পর আরেক ভেন্যু ফিলাডেলফিয়াতে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোল ৭০ মিনিটে করেছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবার ফ্রান্স-মরক্কো মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক কানাডা-মরক্কো, ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ দুটির কিছু ঘটনা।

ছন্দে থাকা মরক্কোর কাছে পাত্তাই পেল না কানাডা। হিউস্টনে গত রাতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে মরক্কো কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। ছবি: এএফপি
৫০ মিনিটে আজ্জেদিন উনাহি ম্যাচে প্রথম গোল করেন। অধিনায়ক আশরাফ হাকিমি তাতে অ্যাসিস্ট করেন। প্রথম গোলের পর দীর্ঘ সময় কোনো গোল পায়নি মরক্কো। কানাডার বিপক্ষে ৮২ ও ৯০ মিনিটের পর দলের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন উনাহি ও সুফিয়ান রাহিমি। এই দুটি গোলে অ্যাসিস্ট করেন ব্রাহিম দিয়াজ; যার মধ্যে উনাহি করেন নিজের দ্বিতীয় গোল। গোল করে এভাবেই উদ্‌যাপন করেন মরক্কোর ফুটবলাররা। ছবি: এএফপি
২০২২ ফুটবল বিশ্বকাপের ফর্মটাই ধরে রাখল মরক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো এবার উঠে গেল কোয়ার্টার ফাইনালে। হিউস্টনে গত রাতে কানাডার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর এভাবেই পতাকা উড়িয়েছেন আফ্রিকান দেশটির সমর্থকেরা। ছবি: এএফপি
কানাডার প্রমিস ডেভিড গোল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। শেষ পর্যন্ত আফ্রিকার দলটি ক্লিন শিট রাখতে পেরেছে। ছবি: এএফপি
ম্যাচ শেষে কানাডার অধিনায়ক জোনাথন ডেভিডের (ডানে) করমর্দন করছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। ছবি: এএফপি
ফিলাডেলফিয়ায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। একমাত্র গোল ৭০ মিনিটে করেছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে সপ্তম গোল করে লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে ওঠার পর হাস্যোজ্জ্বল এমবাপ্পেকে কী যেন বলতে চাইছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ছবি: এএফপি
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় গত রাতে শেষ ষোলোর ম্যাচ শেষে আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করলেন ফ্রান্স কোচ দেশম। ছবি: এএফপি

দিনের ছবি (৫ জুলাই , ২০২৬)

রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

দিনের ছবি (৪ জুলাই , ২০২৬)

রোনালদো-মদরিচের কান্না, আলজেরিয়া অধিনায়কের অবসর, ৭২ বছর পর সুইজারল্যান্ড

দিনের ছবি (২ জুলাই , ২০২৬)

ইংল্যান্ড-বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়, যুক্তরাষ্ট্রও শেষ ষোলোতে

দিনের ছবি (১ জুলাই , ২০২৬)

শেষ ষোলোতে নরওয়ে, সুইডেনের জালে ফ্রান্সের তিন, মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ

ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়, জার্মানি-নেদারল্যান্ডসের শেষ বত্রিশেই বিদায়

দিনের ছবি (৩০ জুন, ২০২৬)