হোম > ছবি

পাকিস্তানকে হারিয়ে উপহার পাওয়া বাইকে মুশফিককে চড়ালেন মুমিনুল

রোমাঞ্চ জমা ছিল শেষ বিকেলের জন্যই। মিরপুরে আজ পঞ্চম দিনের শেষ সেশনে পাকিস্তানকে ৪৫ ওভারে করতে হতো ১৫২ রান। বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। পাকিস্তান জয় তো দূরে থাক। ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ১০৪ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি করে সেরা ক্রিকেটারের পুরস্কার নির্বাচিত হয়েছেন মুমিনুল হক। জয়ের পর উপহার পাওয়া বাইকে মুশফিকুর রহিমকে চড়ালেন মুমিনুল।
প্রথম ইনিংসে ৯১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৬ রান। দুই ইনিংসে ফিফটি করে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ৫০০০ রানের স্মারক উপহার পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ছবি: বিসিবি
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির (১০১) পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেছেন শান্ত। ১৮৮ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ছবি: বিসিবি
১০৪ রানে জিতে টেস্টে টানা তৃতীয়বার পাকিস্তানকে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। মিরপুরে আজ শাহিন শাহ আফ্রিদিকে আউট করার পরই উদযাপন শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। সফরকারীদের গল্পের ইতিটা টেনেছেন নাহিদ রানা। ছবি: বিসিবি
প্রথম ইনিংসে পেয়েছেন ১ উইকেট। পাকিস্তানি ব্যাটাররা নাহিদ রানাকে বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন। তবে জ্বলে উঠলেন আসল সময়েই। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে দুইবার ফাইফারের কীর্তি গড়লেন রানা। ছবি: বিসিবি
২৫০ টেস্ট উইকেট গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন তাইজুল ইসলাম। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম টেস্ট জয়ের পর সেই স্মারক উপহার পেলেন তাইজুল। এই টেস্টে তিনি ৪ উইকেট পেয়েছেন। ছবি: বিসিবি

দিনের ছবি (১৩ মে, ২০২৬)

দিনের ছবি (১২ মে, ২০২৬)

দিনের ছবি (১১ মে, ২০২৬)

দিনের ছবি (১০ মে, ২০২৬)

দিনের ছবি (৯ মে, ২০২৬)

দিনের ছবি (৮ মে, ২০২৬)

দিনের ছবি (৭ মে, ২০২৬)

দিনের ছবি (৬ মে, ২০২৬)

দিনের ছবি (৫ মে, ২০২৬)

দিনের ছবি (৪ মে, ২০২৬)