হোম > ছবি

দিনের ছবি (১৪ অক্টোবর, ২০২৫)

এই গোলাপি রঙা ফুলটির নাম স্থল পদ্ম। স্থল পদ্ম মাঝারি ধরনের ঝোপালো গুল্ম। এর বৈজ্ঞানিক নাম হিবিসকাস মিউটাবিলিস। মালভেসি পরিবারের উদ্ভিদ এটি। ইংরেজিতে কটন রোজ বলা হয়। সাধারণত তিন-চার মিটারের মতো উঁচু হয় এর গাছ। ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ফুলবাগান থেকে তোলা। ছবি: মিলন শেখ