হোম > ছবি

ইংল্যান্ড-বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়, যুক্তরাষ্ট্রও শেষ ষোলোতে

নকআউট পর্বের খেলা তো এমনই হওয়ার কথা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচগুলো হচ্ছে জমজমাট। গত রাতে শেষ বত্রিশের ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ড। ৭৫ থেকে ৮৬—আটলান্টায় এই ১১ মিনিটের মধ্যে জোড়া গোলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। রাতে সিয়াটলে বেলজিয়াম-সেনেগাল ম্যাচ হয়েছে আরও অসাধারণ। ৩-২ গোলের জয়ে বেলজিয়াম উঠেছে শেষ ষোলোতে। বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্স ১২০ মিনিটের পর ৫ মিনিটের সময় পেনাল্টিতে গোল করে দলকে এনে দিয়েছেন জয়। আর আজ সকালে সান ফ্রান্সিসকোতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে শেষ ষোলো।

ডি আর কঙ্গোর কাছে ইংল্যান্ডের কাছে হার মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু বদলে দিলেন হ্যারি কেইন। শেষের দিকে ইংলিশ অধিনায়ক করেন দুই গোল। তাতেই ডি আর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ইংলিশ। ছবি: এএফপি
৭ মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলের পর প্রথমার্ধেই ২ গোল করতে পারত ডি আর কঙ্গো। আটলান্টায় গতকাল ৪৩ মিনিটের সময় ইয়োয়ান উইসা শটও নিয়েছিলেন। তবে গোলপোস্টে লেগে সরে যাওয়ায় এভাবেই মাথায় হাত দেন তিনি। ছবি: এএফপি
ডি আর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি হয়ে গেলেন ‘চীনের মহাপ্রাচীর’। ইংল্যান্ডের ফুটবলাররা একের পর এক চেষ্টা করেও ডি আর কঙ্গোর জালে বল জড়াতে পারেননি। যদিও শেষ মুহূর্তে জোড়া গোল দিয়ে ইংল্যান্ড শেষ ষোলো নিশ্চিত করেছে। ছবি: এএফপি
প্রথমার্ধের শেষের দিকে হ্যারি কেইন ফাউলের শিকার হওয়ার পর ধারাভাষ্যকাররাই দাবি করেছিলেন এটা নিশ্চিত পেনাল্টি। কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। তাতে রীতিমতো তাজ্জব বনে যান ইংলিশ অধিনায়ক। ছবি: এএফপি
২৪ মিনিটে মিডফিল্ডার হাবিব দিয়ারার গোলের পর সেনেগালের রাজধানী ডাকারে এভাবেই উদযাপন করেন দেশটির সমর্থকেরা। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে সেনেগাল। কিন্তু ৮৫ মিনিটের পর থেকে অতিরিক্ত সময় (১২০ মিনিটের পরের ৫ মিনিট) পর্যন্ত বেলজিয়াম তিন গোল করে সেনেগালের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। ডাকারের সমর্থকদের উচ্ছ্বাস তাই আর টেকেনি। ছবি: এএফপি
বেলজিয়ামের পরাজয় এক রকম নিশ্চিতই ছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিক বলে তো একটা কথা আছে। আটলান্টায় ৮৯ মিনিটে সমতাসূচক গোল করেন বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্স। এরপর ১২০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন। ৩-২ গোলের জয় নিয়ে বেলজিয়াম উঠে গেছে শেষ ষোলোতে। ছবি: এএফপি
সান ফ্রান্সিসকোতে আজ সকালে ২০ মিনিটে ফোলারিন বালোগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৬৪ মিনিটে তিনিই দেখেন লাল কার্ড। যদিও ১০ জনের যুক্তরাষ্ট্র হেসেখেলে হারিয়েছে বসনিয়াকে। ছবি: এএফপি
অফসাইডে একের পর এক গোল বাতিল হলেও দমে যায়নি যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে আজ বসনিয়ার বিপক্ষে ৮২ মিনিটে দারুণ এক ফ্রি কিকে গোলের পর সতীর্থদের সঙ্গে এভাবেই উদযাপন করেন মালিক টিলম্যান (বাঁয়ে)। বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। ছবি: এএফপি

রোনালদো-মদরিচের কান্না, আলজেরিয়া অধিনায়কের অবসর, ৭২ বছর পর সুইজারল্যান্ড

দিনের ছবি (২ জুলাই , ২০২৬)

দিনের ছবি (১ জুলাই , ২০২৬)

শেষ ষোলোতে নরওয়ে, সুইডেনের জালে ফ্রান্সের তিন, মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ

ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়, জার্মানি-নেদারল্যান্ডসের শেষ বত্রিশেই বিদায়

দিনের ছবি (৩০ জুন, ২০২৬)

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কানাডার হাসি

দিনের ছবি (২৯ জুন, ২০২৬)

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার হ্যাটট্রিক

দিনের ছবি (২৮ জুন, ২০২৬)