হোম > ছবি

ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়, জার্মানি-নেদারল্যান্ডসের শেষ বত্রিশেই বিদায়

জমে উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ পর্ব। হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয়ে ব্রাজিল কেটেছে শেষ ষোলোর টিকিট। এরপর জার্মানি-প্যারাগুয়ে, নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ দুটি এগিয়েছে একই চিত্রনাট্য মেনেই। দুটি ম্যাচেরই মূল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। অতিরিক্ত ৩০ মিনিটেও ফল আসেনি কোনোটার। যার মধ্যে গত রাতে বোস্টনে প্যারাগুয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে। আজ সকালে মন্তেরেই স্টেডিয়ামে ডাচদেরও বিদায়ঘণ্টা বেজে গিয়েছে টাইব্রেকারেই। ৩-২ গোলে জিতে মরক্কো শেষ ষোলোতে উঠে গেছে। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ব্রাজিল-জাপান, জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচের কিছু ঘটনা।

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। হিউস্টনে গত রাতে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে ব্রাজিল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। ২-১ গোলের জয়ে শেষ বত্রিশের বাধা পেরিয়েছে সেলেসাওরা। ছবি: এএফপি
হিউস্টনে গত রাতে ব্রাজিলের সমর্থকেরাই সংখ্যায় বেশি ছিলেন। জাপানিরা সে অর্থে ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁরা এভাবেই কোচ হাজিমে মোরিয়াসুর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। ছবি: এএফপি
২-১ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিল। হিউস্টনে গত রাতে জাপানের বিপক্ষে গোল করে এভাবেই উদ্‌যাপন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছবি: এএফপি
২৯ মিনিটে জাপানের মিডফিল্ডার কাইশু সানো ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে বোকা বানিয়ে গোল করেছেন। জাপানের সফলতা শুধু এটুকুই। ২-১ গোলে জয়ের পর এভাবেই উদ্‌যাপন করেছেন ব্রাজিলের গোলরক্ষক। ছবি: এএফপি
জার্মানি-প্যারাগুয়ে মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ৩০ মিনিটেও ফল না হওয়ায় টাইব্রেকারে গড়ালে প্যারাগুয়ে ৪-৩ গোলে জার্মানদের হারিয়েছে। বোস্টনে গত রাতে শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিলের কোলেই যেন উঠতে চাইলেন সতীর্থরা। ছবি: এএফপি
কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বড় কিছু করার আভাস দিয়েছিল জার্মানি। কিন্তু তাদের পথচলা থেমে গেছে শেষ বত্রিশেই। প্যারাগুয়ের কাছে হারের পর এভাবেই মাথা নিচু করে মাঠ ছাড়ছেন জার্মান ফুটবলাররা। ছবি: এএফপি
মন্তেরেই স্টেডিয়ামে যেন দেখা গেল বোস্টনের জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের পুনরাবৃত্তি। নেদারল্যান্ডসেরও বিদায় হয়ে গেল টাইব্রেকারে হেরেই। মরক্কোর কাছে ৩-২ গোলে হারের পর ডাচ ফরোয়ার্ড কোডি খাকপোর এভাবে বসে থাকাই ডাচদের প্রতীকী চিত্র হয়ে রইল। ছবি: এএফপি
নেদারল্যান্ডসের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর এভাবেই উদ্‌যাপন করেছে মরক্কো। ছবি: এএফপি

দিনের ছবি (৩০ জুন, ২০২৬)

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কানাডার হাসি

দিনের ছবি (২৯ জুন, ২০২৬)

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার হ্যাটট্রিক

দিনের ছবি (২৮ জুন, ২০২৬)

নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স, নকআউটে কেপ ভার্দে

জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ঐতিহাসিক জয়

দিনের ছবি (২৬ জুন, ২০২৬)

ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

দিনের ছবি (২৫ জুন, ২০২৬)