হোম > ছবি

দিনের ছবি (৭ এপ্রিল, ২০২৫)

গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে গরমের রসালো ফল জামরুল। তীব্র গরমের দুপুরে এই পানিতে ভরপুর ফলটি খেতে ভীষণ মজা লাগে। অনেকে লবণ-মরিচ মাখিয়ে জামরুল খেতে পছন্দ করে। এই ফল পুষ্টিগুণের দিক থেকেও বেশ সমৃদ্ধ। পুলিশ লাইন, রাজশাহী সদর, রাজশাহী, ৭ এপ্রিল ২০২৫। ছবি: মিলন শেখ।