ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে জোড়া রেকর্ড গড়েছেন তিনি। পর্তুগাল জিতেছে ৫-০ গোলে। এদিকে ঘানার বিপক্ষে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বোস্টনে ইংল্যান্ড-ঘানা ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। আর সকালে গুয়াদালাহারায় ডি আর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে জিতে নকআউট পর্বের টিকিট কাটল কলম্বিয়া। চলুন ছবিতে ছবিতে দেখে নিই পর্তুগাল-উজবেকিস্তান, ইংল্যান্ড-ঘানা, ডিআর কঙ্গো-কলম্বিয়া ম্যাচের কিছু ঘটনা। ছবি: এএফপি