হোম > ছবি

সুইজারল্যান্ডের ৪, কানাডার ৬, সবার আগে নকআউটে মেক্সিকো

লস অ্যাঞ্জেলেসে গত রাতে সুইজারল্যান্ড-বসনিয়া ম্যাচের প্রথম ৭৩ মিনিটে কোনো গোলই হয়নি। ৭৪ মিনিটের পর থেকে শুরু গোলবন্যা। বসনিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। কয়েক ঘণ্টা পর আজ ভোরে টরন্টোতেও হয়েছে গোল উৎসব। জোনাথন ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে কানাডা। আর সকালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে সবার আগে শেষ বত্রিশে উঠেছে মেক্সিকো। চলুন ছবিতে ছবিতে দেখে নিই সুইজারল্যান্ড-বসনিয়া, কানাডা-কাতার, মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের কিছু ঘটনা।

লস অ্যাঞ্জেলেসের গ্যালারিতে ছেঁয়ে যায় লাল পতাকায়। বসনিয়াকে ৪-১ গোলে হারানোর পর গ্যালারিতে এভাবেই সুইজারল্যান্ডের পতাকা উঁচিয়ে ধরেছেন। ছবি: এএফপি
৩-১ গোলে আগেই এগিয়ে ছিল সুইজারল্যান্ড। লস অ্যাঞ্জেলেসে গত রাতে বসনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গ্রানিত জাকা (১০ নম্বর জার্সি)। পেনাল্টি থেকে করেন দলের চতুর্থ গোল। ছবি: এএফপি
প্রথম ৭৪ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। শেষের দিকে হয়েছে গোলবন্যা। বসনিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ড। যেখানে সুপার সাব হিসেবে কাজ করেছেন জোহান মানজাম্বি ও রুবেন ভারগেস। মানজাম্বি করেছেন জোড়া গোল। এক গোল করেছেন ভারগেস। শেষে পেনাল্টি থেকে গোল করে ইতি টেনেছেন গ্রানিত জাকা। ছবি: এএফপি
কাতারকে নিয়ে আজ ভ্যাঙ্কুভারে ছেলেখেলা করেছে কানাডা। ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। হ্যাটট্রিক করেছেন কানাডা ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ছবি: এএফপি
৬-০ গোলে জয়ের পরও অস্বস্তি কানাডার। স্বাগতিক দলের মিডফিল্ডার ইসমায়েল কোনে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সবার আগে নকআউট পর্বে উঠেছে মেক্সিকো। সহ-আয়োজক মেক্সিকোতে তো বটেই, লস অ্যাঞ্জেলেসের সিউল আন্তর্জাতিক পার্ক থেকে মেক্সিকান ভক্ত-সমর্থকেরা দলের জয় উদযাপন করেছেন। ছবি: এএফপি
মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে গুয়াদালহারায় হেলিকপ্টার থেকে ওড়ানো হয়েছে মেক্সিকোর পতাকা। ছবি: এএফপি

দিনের ছবি (১৮ জুন, ২০২৬)

ঘানার শেষ মুহূর্তের জয়, উজবেকিস্তানকে উড়িয়ে দিল কলম্বিয়া

মেসির হ্যাটট্রিকে শুরু আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান

দিনের ছবি (১৭ জুন, ২০২৬)

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপে ড্রয়ের এক দিন

স্পেনের বিপক্ষে যে ড্র কেপ ভার্দের কাছে জয়ের সমান

দিনের ছবি (১৬ জুন, ২০২৬)

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের জয় সমতুল্য ড্র

জার্মানির ৭-১ গোলের জয়, সুইডেনের পাঁচ