হোম > ছবি

শেষ ষোলোতে নরওয়ে, সুইডেনের জালে ফ্রান্সের তিন, মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ

ডালাসে গত রাতে নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচ অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারেও যেতে পারত। তবে ৮৬ মিনিটে আর্লিং হালান্ডের গোলটিই ব্যবধান গড়ে দেয়। ২-১ গোলে জিতে নরওয়ে কেটেছে শেষ ষোলোর টিকিট। ঠিক তার কয়েক ঘণ্টা পর নিউজার্সিতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এদিকে আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় আসতেকা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ। কিন্তু বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে মাঠে গড়ায় ম্যাচটি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে ৪০ বছর পর নকআউট পর্বের বাধা পেরিয়েছে মেক্সিকো। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আইভরি কোস্ট-নরওয়ে, ফ্রান্স-সুইডেন এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচের কিছু ঘটনা।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে নরওয়ে। ডালাসে গত রাতে রুদ্ধশ্বাস জয়ের পর এভাবেই ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপন করেন নরওয়ের ফুটবলাররা। ছবি: এএফপি
৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। তবে শেষ রক্ষা হয়নি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ বত্রিশেই বিদায়ঘণ্টা বেজে যায় আইভরি কোস্টের। ফুটবলারদের এভাবে হতাশ হয়ে তাকিয়ে থাকাটাই হয়ে রইল আফ্রিকান দেশটির প্রতীকী ছবি। ছবি: এএফপি
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোকে ব্রাজিলকে পেল নরওয়ে। ডালাসে গত রাতে আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরওয়েতেও। দেশটির রাজধানী অসলোতে এভাবেই উদযাপন করেছেন ভক্ত-সমর্থকেরা। ছবি: এএফপি
গোলমেশিন বললেও যেন কম বলা হয় কিলিয়ান এমবাপ্পেকে। একের পর এক গোল করে ভেঙেচূড়ে দিচ্ছেন রেকর্ড। নিউজার্সিতে গত রাতে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ৬। ৬ গোল করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষে লিওনেল মেসি। ছবি: এএফপি
সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স উঠে গেছে শেষ ষোলোতে। গত রাতে নিউজার্সিতে শেষ বত্রিশের ম্যাচে এমবাপ্পে করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন ব্রাডলি বারকোলা। সুইডেনের বিপক্ষে জয়ের পর এভাবেই হাততালি দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ছবি: এএফপি
বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয় মেক্সিকো-ইকুয়েডর শেষ বত্রিশের ম্যাচ। দেরিতে শুরু হলেও স্বাগতিক দর্শকদের আনন্দ দিয়েছেন মেক্সিকান ফুটবলাররা। আসতেকায় ইকুয়েডরকে ২-০ গোলে জিতে ৪০ বছর পর নকআউট পর্বের বাধা পেরিয়েছে মেক্সিকো। ছবি: এএফপি
মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে শেষ বত্রিশেই থেমে গেছে ইকুয়েডরের পথচলা। আসতেকা স্টেডিয়ামে হারের কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। ছবি: এএফপি

ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়, জার্মানি-নেদারল্যান্ডসের শেষ বত্রিশেই বিদায়

দিনের ছবি (৩০ জুন, ২০২৬)

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কানাডার হাসি

দিনের ছবি (২৯ জুন, ২০২৬)

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার হ্যাটট্রিক

দিনের ছবি (২৮ জুন, ২০২৬)

নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স, নকআউটে কেপ ভার্দে

জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ঐতিহাসিক জয়

দিনের ছবি (২৬ জুন, ২০২৬)

ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল