হোম > ছবি

নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স, নকআউটে কেপ ভার্দে

বোস্টনে গতকাল নরওয়ে-ফ্রান্স ম্যাচে গোলের বন্যা বইয়ে গেছে। ৯০ মিনিটের ম্যাচে হয়েছে ৫ গোল। ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরে গেছে নরওয়ে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করেছেন উসমান দেম্বেলে। এদিকে হিউস্টনে আজ ভোরে কেপ ভার্দে গোলশূন্য ড্র করেছে সৌদি আরবের বিপক্ষে। শেষ বত্রিশে উঠে রূপকথার গল্প লিখেছে কেপ ভার্দে। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ফ্রান্স-নরওয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের কিছু ঘটনা।

গোলের বন্যায় নরওয়েকে ভাসিয়ে দিয়েছে ফ্রান্স। ৪-১ গোলের জয়ে ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ফরাসিরা। গোলের পর গোল করে এভাবেই উদযাপন করেছেন দেশটির ফুটবলাররা। ছবি: এএফপি