হোম > ছবি

দিনের ছবি (২৩ জুলাই, ২০২৬)

চায়নিজ গ্লোরি বোওয়ার—যা হনলুলু রোজ বা কাশ্মির বুকেট নামেও পরিচিত। এর মোহনীয়, তীব্র সুবাস অনেকের কাছেই জুঁই কিংবা রজনীগন্ধার সুগন্ধের কথা মনে করিয়ে দেয়। লালচে-সবুজ কুঁড়ি থেকে ফুটে ওঠা সাদা বা গোলাপি-সাদা ফুলের ঘন থোকা গাছটিকে করে তোলে আরও আকর্ষণীয়। মধুর সুবাসে পিঁপড়ারাও এই ফুলের প্রতি সহজেই আকৃষ্ট হয়। রাজশাহী নগরীর কড়ইতলা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির ফুলবাগান থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ