নবাগত কেপ ভার্দে এতটা লড়াই করবে আর্জেন্টিনার সঙ্গে, সেটা কত জনে কল্পনা করতে পেরেছিলেন। মায়ামিতে আজ দুই দফা পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল কেপ ভার্দে। শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনা ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে যায়। লিওনেল মেসির অ্যাসিস্টে ক্রিস্তিয়ান রোমেরো গোল করলেও সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। আর্জেন্টিনার গোল দুটি করেছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। আর কেপ ভার্দের হয়ে গোল করেছেন দেরয় দুয়ার্তে ও সিদনি কাব্রাল। চলুন এক নজরে ছবিতে ছবিতে দেখে নিই আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের কিছু ঘটনা।