হোম > ছবি

দিনের ছবি (০৮ জানুয়ারি ২০২৫)

পৌষের শীতে নাকাল মানুষ। বেলা বাড়লেও বাইরে মানুষের আনাগোনা থাকে কম। কিন্তু তীব্র শীতেও থেমে নেই কৃষিশ্রমিকদের চাষাবাদ। ভোরের ঘন কুয়াশায় আলুখেতে পরিচর্যা করছেন তাঁরা। পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রাম, রাজশাহী, ৮ জানুয়ারি ২০২৫। ছবি: মিলন শেখ