হোম > ছবি

দেখে নিন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের কিছু মুহূর্ত

লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ২০২৫ এশিয়া কাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া হংকং ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৪৩ রান। এই রান তাড়া করতে বাংলাদেশের লেগেছে ১০৬ বল। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বাংলাদেশের এশিয়া কাপ শুরুর দারুণ কিছু মুহূর্ত।

শেষ তিন ওভারে হংকং হারিয়েছে ৪ উইকেট। ডেথ ওভারে বাংলাদেশের দারুণ বোলিংয়ে স্কোরবোর্ডে ১৫০ রান তোলার আগেই আটকে গেছে হংকং। ছবি: এএফপি