হোম > ছবি

দিনের ছবি (২৫ নভেম্বর ২০২৪)

বরেন্দ্র অঞ্চলের অনেক জমি থেকেই আমন ধান কেটে ফেলেছেন কৃষকেরা। এখন আবার চাষের জন্য সার ছিটাচ্ছেন। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকার একটি মাঠ থেকে তোলা, রাজশাহী, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
বরেন্দ্র অঞ্চলে কোথাও কোথাও এখনো আমন ধান কাটা শেষ হয়নি। ভোর থেকে ধান কাটা শুরু করা শ্রমিকদের কাজে বিরতি টেনে সঙ্গে নিয়ে আসা খাবার খেতে দেখা যাচ্ছে। পবা উপজেলা নওহাটা পৌরসভা এলাকার একটি মাঠ থেকে তোলা, রাজশাহী, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
ঢোলপাতা বা কানশিরে বা কানাইবাঁশির ফুল খুব সুন্দর। নীল রঙের ফুলগুলো সাধারণত মাত্র এক দিন স্থায়ী হয়। পবা উপজেলা হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকা থেকে তোলা, রাজশাহী, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
ঢোলপাতা বা কানশিরে বা কানাইবাঁশির ফুল খুব সুন্দর। নীল রঙের ফুলগুলো সাধারণত মাত্র এক দিন স্থায়ী হয়। পবা উপজেলা হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকা থেকে তোলা, রাজশাহী, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: মিলন শেখ
স্কুল থেকে কারও বাড়ি দুই কিলোমিটার আবার কারও তার চেয়ে বেশি। গাড়ি থেকে নেমে পাহাড়ের উঁচু-নিচু পথে হেঁটে তবেই পৌঁছানো যায় বাড়িতে। পাহাড়ি সড়কে গাড়ি অল্প। গাড়ি না পেলে পুরো পথ হেঁটে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়। তাই স্কুল ছুটির পর দুর্গম পাহাড়ে বাস বরা শিক্ষার্থীরা জিপের ছাদে বসে ও পাদানিতে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকা থেকে তোলা, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: নীরব চৌধুরী বিটন
মাঠ থেকে আমন ধান কাটার পর আবার চাষের জন্য জমি প্রস্তুত করেছেন কৃষক। ওই জমিতে পারিশ্রমিকের বিনিময়ে রসুন রোপণ করে দিচ্ছেন কৃষি শ্রমিকেরা। চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ডাকাতের ভিটা বিল থেকে তোলা, পাবনা, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার
মাছ শিকার করা কারও পেশা, আবার কারও নেশা। বড়শি নিয়ে নৌকায় কিংবা ভেলায় চড়ে মাছ ধরায় ব্যস্ত তারা। রায়পুরার উত্তর বাখর নগরের আড়িয়াল খাঁ নদ থেকে তোলা, নরসিংদী, ২৫ নভেম্বর ২০২৪। ছবি: হারুনূর রশিদ

দিনের ছবি (৩০ মে, ২০২৬)

দিনের ছবি (২৯ মে, ২০২৬)

দিনের ছবি (২৮ মে, ২০২৬)

দিনের ছবি (২৬ মে, ২০২৬)

দিনের ছবি (২৩ মে, ২০২৬)

দিনের ছবি (২২ মে, ২০২৬)

দিনের ছবি (২১ মে, ২০২৬)

দিনের ছবি (২০ মে, ২০২৬)

দিনের ছবি (১৯ মে, ২০২৬)

দিনের ছবি (১৮ মে, ২০২৬)