ঈদের ছুটি উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ, বাস কাউন্টারের সামনে দেখা গেছে যাত্রীদের ভিড়। ছবিটি যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: মেহেদী হাসান
ঈদের ছুটি উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। সকাল থেকেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ, বাস কাউন্টারের সামনে দেখা গেছে যাত্রীদের ভিড়। ছবিটি যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: মেহেদী হাসান
বছরের বেশির ভাগ সময় জীবিকার প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকা ব্যক্তিরা ঈদ ঘনিয়ে এলে ছুটে চলেন নাড়ির টানে গ্রামের বাড়ির পথে। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। ছবিটি সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: জহিরুল আলম পিলু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের তেমন চিত্র দেখা যায়নি। দূরপাল্লার গাড়িগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। ছবিটি সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: জহিরুল আলম পিলু
রাজধানীতে দূরপাল্লার গাড়ি প্রায় সবগুলোই ঢাকার বাইরে অবস্থান করছে। সড়কে গাড়ি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। ছবিটি গাবতলী থেকে তোলা। ছবি: ওমর ফারুক